গঙ্গাজলঘাটি, বাঁকুড়া -: অবৈধ বালি পরিবহণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ গঙ্গাজলঘাটি থানার পুলিশের। মাঝরাতে নাকা চেকিং চলাকালীন ঘনশ্যামপুর মোড় থেকে বৈধ কাগজপত্র ও চালান ছাড়াই বালি পরিবহণের অভিযোগে তিনটি বালি বোঝাই গাড়ি আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত নজরদারির সময় ঘনশ্যামপুর মোড়ে সন্দেহজনকভাবে তিনটি বালি বোঝাই গাড়িকে দাঁড় করানো হয়। গাড়িগুলির কাগজপত্র ও বৈধ চালান দেখতে চাইলে চালকেরা তা দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। এরপরই গাড়িগুলিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অবৈধ বালি কারবারে লাগাম টানতে রাতের নাকা চেকিং ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু বালি নয়, বেআইনি পরিবহণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে। আটক গাড়িগুলির সঙ্গে কারা জড়িত, পরিবহণের নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মাঝরাতে পুলিশের এই অভিযানে এলাকায় বেআইনি বালি পরিবহণের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা আরও একবার সামনে এল।
Reviewed by Social Tribal News Journalist
on
September 09, 2026
Rating:

No comments: