Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নাইট ডিউটি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ, পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে ইসিএল কর্মীর বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি


 পাণ্ডবেশ্বর -: নাইট ডিউটি সংক্রান্ত একটি আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে কর্মরত ইসিএল কর্মী শংকর হরিজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালাল সিবিআই-এর একটি দল। আচমকা এই তল্লাশিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, কোলিয়ারির এক অসুস্থ কর্মী নাইট ডিউটির জন্য আবেদন করেছিলেন। সেই সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্তের আওতায় নিয়ে সিবিআই-এর একটি দল পাণ্ডবেশ্বরে পৌঁছয় বলে জানা গিয়েছে।

সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে শংকর হরিজনের বাড়ি ও অফিসে থাকা বিভিন্ন ফাইল, নথি ও কাগজপত্র খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির সময় বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

তবে তল্লাশির সময় শংকর হরিজন বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা সঙ্গে নিয়ে যান বলে জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠলেও, অভিযোগের সত্যতা বা এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। উদ্ধার হওয়া নথি এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। তদন্তের পরবর্তী পদক্ষেপেই প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে।

নাইট ডিউটি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ, পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে ইসিএল কর্মীর বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি নাইট ডিউটি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ, পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে ইসিএল কর্মীর বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি Reviewed by Social Tribal News Journalist on September 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.