Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ডিউটিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, আহত দুই মহিলা পুলিশকর্মী


 আসানসোল -: ডিউটিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন দুই মহিলা পুলিশকর্মী। শনিবার সকালে কল্লা হাসপাতাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তাঁদের টোটো। রাস্তায় ছিটকে পড়ে আহত হন বারাবনি থানায় কর্মরত দুই মহিলা পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম অলপনা ধীবর ও রুম্পা মণ্ডল। দু’জনেই বার্নপুরের বাসিন্দা এবং বারাবনি থানায় কর্মরত। এদিন সকালে টোটোয় চেপে ডিউটির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।

কল্লা হাসপাতাল মোড়ের কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাতে টোটো থেকে পড়ে গিয়ে আহত হন দুই পুলিশকর্মী। তাঁদের চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহত দুই পুলিশকর্মীকে উদ্ধার করেন। এরপর তাঁদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই চিকিৎসা চলছে। আপাতত তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করা হয়েছে। কী কারণে টোটোটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে রাস্তার গর্ত কিংবা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে শহরের রাস্তায় টোটো চলাচলের নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ডিউটিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, আহত দুই মহিলা পুলিশকর্মী ডিউটিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, আহত দুই মহিলা পুলিশকর্মী Reviewed by Social Tribal News Journalist on September 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.