Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অন্ধকার গলি পেরিয়ে আলোর পথে নিয়ামতপুর, শিশুদের হাতে স্কুলব্যাগ-চকলেট


 নিজস্ব প্রতিনিধি, নিয়ামতপুর -: যৌনপল্লির অন্ধকার গলিতে এবার মানবিক উদ্যোগ নিয়ে পৌঁছল প্রশাসন। মঙ্গলবার নিয়ামতপুরের রেড লাইট এলাকায় দিশা জনকল্যাণ কেন্দ্রে গিয়ে শিশুদের হাতে স্কুলব্যাগ ও চকলেট তুলে দিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ড. প্রণব কুমার। সঙ্গে ছিলেন জেলা লিগ্যাল সেলের সচিব তথা বিচারক আম্রপালি চক্রবর্তী, পুলিশ আধিকারিক সানা আখতার, জাভেদ হোসেন-সহ স্থানীয় থানার পুলিশ প্রতিনিধিরা।

শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর নেন পুলিশ কমিশনার। শিক্ষার মাধ্যমে এলাকার শিশুদের সমাজের মূলস্রোতের সঙ্গে যুক্ত রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগে শিশুদের মধ্যেও দেখা যায় উৎসাহ।

পরে দিশা কেন্দ্র ও দুর্বার মহিলা সমন্বয় সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে এলাকার বাসিন্দাদের তথ্য, বসতবাড়ির সংখ্যা, অপরাধ প্রতিরোধ এবং যৌনপল্লি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, যে সমস্ত মহিলা এই পরিবেশ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদের কাউন্সেলিং, সচেতনতা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে।

এলাকায় নাবালকদের প্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি আবর্জনা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

বিচারক আম্রপালি চক্রবর্তী বলেন, সচেতনতা ও মানবিক উদ্যোগকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করার লক্ষ্যেই প্রশাসনের বিভিন্ন দফতরকে সমন্বয় করে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে নিয়ামতপুরের ওই এলাকায় নতুন করে আশার পরিবেশ তৈরি হয়েছে। শিশুদের শিক্ষা, মহিলাদের পুনর্বাসন এবং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন—এই তিনটি বিষয়কে সামনে রেখেই আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

অন্ধকার গলি পেরিয়ে আলোর পথে নিয়ামতপুর, শিশুদের হাতে স্কুলব্যাগ-চকলেট অন্ধকার গলি পেরিয়ে আলোর পথে নিয়ামতপুর, শিশুদের হাতে স্কুলব্যাগ-চকলেট Reviewed by Social Tribal News Journalist on September 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.