Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিজপুর বাজারে শিল্পবাহী ট্রাক চলাচল ঘিরে ক্ষোভ, রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের


 জামুড়িয়া -: নিষেধাজ্ঞা সত্ত্বেও শিল্পবাহী ভারী যান চলাচলের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন জামুড়িয়ার বিজপুর বাজারের বাসিন্দারা। ভারী ট্রাক চলাচল বন্ধ করে রাস্তা আটকে প্রতিবাদে নামলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নিয়ম না মেনে দিনের পর দিন এই রাস্তা দিয়ে শিল্পাঞ্চলের একাধিক ভারী যান চলাচল করছে।

স্থানীয়দের দাবি, শিল্পবাহী যান চলাচলের অনুমতি নেই এমন রাস্তা দিয়েই নিয়মিত ট্রাক যাতায়াত করছে। এর জেরে একদিকে যেমন রাস্তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, তেমনই অন্যদিকে ট্রাকের চাকার ধুলোয় অতিষ্ঠ হয়ে উঠেছেন বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভারী যান চলাচলের সময় রাস্তাজুড়ে ধুলোর আস্তরণ তৈরি হচ্ছে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, ধুলোর কারণে স্বাভাবিকভাবে ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে। শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। নিষিদ্ধ পথে শিল্পবাহী যান চলাচল বন্ধ করার পাশাপাশি দ্রুত রাস্তা সংস্কার এবং ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

বিজপুর বাজারে শিল্পবাহী ট্রাক চলাচল ঘিরে ক্ষোভ, রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের বিজপুর বাজারে শিল্পবাহী ট্রাক চলাচল ঘিরে ক্ষোভ, রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের Reviewed by Social Tribal News Journalist on September 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.