আসানসোল, নিজস্ব সংবাদদাতা -: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আনন্দে শুক্রবার আসানসোলে মহিলাদের উদ্যোগে আয়োজিত হল ‘অন্নপূর্ণা অভিনন্দন যাত্রা’। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এদিন মহিলাদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
গির্জা মোড় থেকে শুরু হয় অভিনন্দন যাত্রা। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান শত শত মহিলা। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এদিন তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাঁরা উপকৃত হয়েছেন। সেই প্রাপ্তির আনন্দ ভাগ করে নেওয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিনন্দন যাত্রাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কর্মসূচিকে কেন্দ্র করে এদিন আসানসোলে মহিলাদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অন্নপূর্ণা যোজনার প্রাপ্তির আনন্দে আসানসোলে মহিলাদের অভিনন্দন যাত্রা
Reviewed by Social Tribal News Journalist
on
September 11, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 11, 2026
Rating:

No comments: