আহতের নাম হরিদাস লায়েক (৪৩)। তিনি সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাইকে করে আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলে রাতের ডিউটিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় দিল্লি পাবলিক স্কুলের কাছে বাইকে আসা তিন মুখোশধারী তাঁর পথ আটকানোর চেষ্টা করে।
অভিযোগ, এরপর হরিদাসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। তিনি বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরপর দু’টি গুলি চালানোর মধ্যে একটি তাঁর পায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থাতেও সাহস হারাননি হরিদাস। হামলাকারীদের মোবাইলে ভিডিও করার চেষ্টা করেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। আহত হরিদাসকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত চলছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 12, 2026
Rating:
.jpg)

No comments: