Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির পেছনে বাইকের ধাক্কায় গুরুতর জখম আরোহী


 নিজস্ব প্রতিনিধি, কুলটি -: ফের ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মঙ্গলবার কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী ফাঁড়ির দামাগোড়িয়া রেলসেতু সংলগ্ন আসানসোলমুখী লেনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত বাইক আরোহীর নাম মদন কেঁশ্রী (৫০)। তিনি কুলটি থানার রাঁচিগ্রামের বাসিন্দা। মঙ্গলবার ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকটি সামনে থাকা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান মদনবাবু।

দুর্ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশের নিজস্ব অ্যাম্বুল্যান্সে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বারবার দুর্ঘটনায় ১৯ নম্বর জাতীয় সড়কের ওই অংশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুতগতির যান চলাচলের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এদিনের ঘটনায় ফের তারই ছবি সামনে এল।

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির পেছনে বাইকের ধাক্কায় গুরুতর জখম আরোহী জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির পেছনে বাইকের ধাক্কায় গুরুতর জখম আরোহী Reviewed by Social Tribal News Journalist on September 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.