Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দামোদর থেকে অবৈধ বালি পাচারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ৮টি বালি বোঝাই টোটো


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগের বিরুদ্ধে ফের অভিযানে নামল পুলিশ। সোমবার সকালে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ দামোদর নদ সংলগ্ন এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বালি বোঝাই ৮টি টোটো বাজেয়াপ্ত করে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে খবর, সরকারি আবাসন প্রকল্প, নির্মাণকাজ এবং সাধারণ মানুষের গৃহনির্মাণের প্রয়োজন মেটাতে বৈধ পথে বালি সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট বালিঘাট থেকে নিয়ম মেনে বালি উত্তোলন ও সরবরাহের প্রক্রিয়াও চলছে। এর মধ্যেই দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি তুলে টোটো ও অন্যান্য যানবাহনে পাচার করা হচ্ছে বলে অভিযোগ পায় পুলিশ।

সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে অভিযান শুরু করে বল্লভপুর ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির আইসি পার্থ চক্রবর্তীর নেতৃত্বে নদী সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হয়। অভিযোগ, রানীগঞ্জের দিকে বালি নিয়ে যাওয়ার সময় একাধিক টোটো আটক করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে বাজেয়াপ্ত টোটোগুলির মালিক ও এই বালি পাচারের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ বালি উত্তোলন ও পাচারের পিছনে কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

প্রশাসনের তরফে বারবারই নদী থেকে বেআইনি উপায়ে বালি উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপথের উপর অবৈধ বালি উত্তোলনের প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। ফলে দামোদর নদ সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অবৈধ বালি কারবারের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে।

দামোদর থেকে অবৈধ বালি পাচারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ৮টি বালি বোঝাই টোটো দামোদর থেকে অবৈধ বালি পাচারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ৮টি বালি বোঝাই টোটো Reviewed by Social Tribal News Journalist on September 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.