সনাতন ইস্যুতে আসানসোল বিজেপি সভাপতির কড়া বার্তা, ‘ভয় নয়, মাথা উঁচু করে ধর্মের কথা বলবে বাংলার সনাতনীরা’
আসানসোল -: পশ্চিমবঙ্গের রাজনীতিতে সনাতন ও হিন্দুত্বের ইস্যুকে ঘিরে ফের উত্তাপ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ করে সরব হলেন আসানসোলের বিজেপি জেলা সভাপতি। পোস্টারে স্পষ্ট বার্তা—সনাতন সমাজ আর ভয়ে পিছিয়ে থাকবে না, বরং মাথা উঁচু করে, বুক চিতিয়ে নিজেদের ধর্ম ও অধিকারের কথা বলবে।
পোস্টারটিতে বিজেপির প্রতীক এবং পটভূমির সঙ্গে নজর কেড়েছে একটি কড়া বার্তা— “কোনও মাইয়ের লাল নেই, যে এটিকে আটকাতে পারবে।” এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিজেপি জেলা সভাপতির এই বার্তাকে সনাতন সমাজের আত্মসম্মান, ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষার বক্তব্য হিসেবেই দেখছে বিজেপি শিবির। পোস্টারে ধর্মীয় কর্মকাণ্ডে কোনও ধরনের বাধা বা হস্তক্ষেপ মেনে না নেওয়ার ইঙ্গিতও রয়েছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি, এই বার্তা সনাতন সমাজের আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক শিবিরের তরফে এটিকে রাজনৈতিক মেরুকরণের কৌশল হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। ফলে আসন্ন দিনে বাংলার রাজনীতিতে সনাতন ও হিন্দুত্বের ইস্যু আরও জোরালোভাবে সামনে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Reviewed by Social Tribal News Journalist
on
September 09, 2026
Rating:

No comments: