রানীগঞ্জ -: বিনিয়োগ ও জীবনবিমা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে যাত্রা শুরু করল এলআইসি লাইফ প্লাস—অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার। এলআইসির মুখ্য দপ্তরের পাশেই এই নতুন পরিষেবা কেন্দ্র চালু হওয়ায় গ্রাহকদের আরও সহজে পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হল।
সোমবার গণেশ চতুর্দশীর পুণ্যলগ্নে টিম ৬৮৭-কে সঙ্গে নিয়ে এই বিশেষ শাখার উদ্বোধন করেন সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট ইন্দ্রজিৎ চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার নাজির হুসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শচীন্দ্রনাথ সিং, ম্যানেজার সেলস রবীন্দ্রনাথ প্রসাদ-সহ এলআইসির বিশিষ্ট আধিকারিক ও প্রতিনিধিরা।
উদ্যোক্তাদের দাবি, নতুন এই কেন্দ্রের অন্যতম বিশেষত্ব হল গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা, সাত দিন বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতার ব্যবস্থা। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে পলিসি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহায়তা একই জায়গা থেকে পাওয়ার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, রানীগঞ্জে এলআইসির পরিষেবাকে আরও বিস্তৃত করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সংস্থার যোগাযোগ আরও নিবিড় করতেই এই উদ্যোগ। নতুন প্রজন্মের মধ্যেও এলআইসি নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে।
এদিন বক্তাদের বক্তব্যে উঠে আসে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবনবিমার ক্ষেত্রে এলআইসি একটি পরিচিত নাম। ১৯৫৬ সাল থেকে দেশের কোটি কোটি মানুষের জীবনবিমার দায়িত্ব পালন করে আসা এই রাষ্ট্রায়ত্ত সংস্থা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পলিসি হোল্ডারদের স্বার্থ এবং দেশের আর্থিক পরিকাঠামোয় সংস্থার ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
নতুন এই পরিষেবা কেন্দ্র রানীগঞ্জের গ্রাহকদের এলআইসির পরিষেবা আরও সহজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
Reviewed by Social Tribal News Journalist
on
September 14, 2026
Rating:


No comments: