দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন শ্যামলা গ্রামে মহিলাদের নিয়ে পদযাত্রা বের করা হয়। গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রাটি শ্যামলা নাটশালা শিবমন্দিরে এসে শেষ হয়।
পরে শিবমন্দির চত্বরে এক হাজার প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অনুষ্ঠানে অংশ নেওয়া মহিলারা। একইসঙ্গে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয় বলে উদ্যোক্তাদের দাবি।
স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, মাসব্যাপী এই সেবা কর্মসূচিতে রক্তদান শিবির-সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ছিল বলেও তাঁদের দাবি।
Reviewed by Social Tribal News Journalist
on
September 17, 2026
Rating:


No comments: