Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

এসআইআর-এর বিরুদ্ধে রানীগঞ্জে পথে সিপিআইএম, কমিশনের ভূমিকা নিয়ে সরব নেতৃত্ব


 রানীগঞ্জ -: এসআইআরকে ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হল সিপিআইএম। বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে শনিবার রানীগঞ্জে প্রতিবাদ মিছিল করল বাম দলটি।
রানীগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে শুরু হয় মিছিল। লাল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দলের কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। পরে নেতাজি মূর্তির সামনে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলে সিপিআইএম নেতা সুপ্রিয় রায়, রুনু দত্ত, হেমন্ত প্রভাকর-সহ দলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এসআইআরের প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। তাঁদের দাবি, এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাদ পড়া যোগ্য ভোটারদের দ্রুত পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয় এদিনের মিছিল থেকে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানান বাম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, “নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের দাস হতে পারে না।” তাঁদের আরও দাবি, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
সিপিআইএম নেতৃত্বের আরও অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি করে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা চলছে। যদিও এটি সম্পূর্ণভাবে সিপিআইএম নেতৃত্বের রাজনৈতিক অভিযোগ। এদিন মিছিল থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
ভোটার তালিকা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে রানীগঞ্জে সিপিআইএমের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দিয়েছে বাম নেতৃত্ব।
এসআইআর-এর বিরুদ্ধে রানীগঞ্জে পথে সিপিআইএম, কমিশনের ভূমিকা নিয়ে সরব নেতৃত্ব এসআইআর-এর বিরুদ্ধে রানীগঞ্জে পথে সিপিআইএম, কমিশনের ভূমিকা নিয়ে সরব নেতৃত্ব Reviewed by Social Tribal News Journalist on September 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.