Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সকালে স্নানে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সন্দীপ, পুকুরপাড়ে পড়ে সাইকেল-গামছা


 অন্ডাল -: সকালে স্নান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পুকুরপাড়ে পড়ে রইল তাঁর সাইকেল ও গামছা। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ নেই ৩৭ বছরের সন্দীপ বাউরীর। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের পিওর জামবাদ এলাকায়। শনিবার ভোর থেকে পুকুরে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বিশেষ উদ্ধারকারী দল। তবে বেলা ১০টা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্দীপ পেশায় দিনমজুর। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও স্নান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্নান সেরে সেখান থেকেই কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি জানানো হয় পুলিশকেও।

এরই মধ্যে শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পুকুরপাড়ে সন্দীপের সাইকেল ও গামছা পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। এরপরই সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবারের তরফে আশঙ্কা করা হয়, স্নান করতে নেমে কোনওভাবে তিনি পুকুরের জলে তলিয়ে যেতে পারেন।

সেই আশঙ্কাতেই শনিবার সকাল থেকে পুকুরে শুরু হয় জোরদার তল্লাশি। পুলিশ ও বিশেষ উদ্ধারকারী দলের সদস্যরা জলে নেমে নিখোঁজ যুবকের সন্ধান চালান। দীর্ঘক্ষণ তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাঁর কোনও হদিস পাওয়া যায়নি।

সন্দীপের নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে এলাকায়। সত্যিই কি স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছেন তিনি, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারী দলের তল্লাশি এবং পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পিওর জামবাদ এলাকার বাসিন্দারা।

সকালে স্নানে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সন্দীপ, পুকুরপাড়ে পড়ে সাইকেল-গামছা সকালে স্নানে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সন্দীপ, পুকুরপাড়ে পড়ে সাইকেল-গামছা Reviewed by Social Tribal News Journalist on September 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.