Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পুজোর আগে মোটর বিকল, জলসংকটে জামুড়িয়ার একাধিক এলাকা


 জামুড়িয়া -: দুর্গাপুজোর মুখে মোটর বিকল হয়ে জল সরবরাহ বন্ধ। ফলে জলকষ্টে পড়েছেন জামুড়িয়ার এ বি পিট এলাকার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। গত শনিবার থেকে বিকল হয়ে রয়েছে বাড়ি বাড়ি জল সরবরাহের কাজে ব্যবহৃত মোটরটি। পুজোর আগে এই পরিস্থিতিতে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
আসানসোল পুরনিগমের জামুড়িয়া বোরো-১-এর ৫ নম্বর ওয়ার্ডের এ বি পিট এলাকায় পিএইচই-র পাইপলাইনের গৃহস্থালি সংযোগ নেই অধিকাংশ বাড়িতে। ইসিএলের দেওয়া মোটরের সাহায্যেই বিভিন্ন এলাকায় জল পৌঁছয়। কিন্তু মোটর বিকল হওয়ায় সেই পরিষেবা কার্যত ব্যাহত হয়েছে।

জলসংকটের জেরে এ বি পিট উপর ধাওড়া, নিচে ধাওড়া, স্টাফপাড়া, পার্বতী ধাওড়া, সিআইএসএফ ক্যাম্প, তিনতলা, মুন্ডাপাড়া ও তালিধাওড়া-সহ একাধিক এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। দৈনন্দিন কাজের পাশাপাশি পুজোর আগে বাড়িঘর পরিষ্কার করার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পুজোর আগে দ্রুত মোটরটি মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে উৎসবের দিনগুলিতে জলকষ্ট আরও বাড়তে পারে।

বিজেপি মণ্ডল-৪-এর সহ-সভাপতি সানি সিং বলেন, গত শনিবার মোটরটি বিকল হওয়ার খবর পাওয়ার পর ইসিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত মোটরটি মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
পুজোর আগে মোটর বিকল, জলসংকটে জামুড়িয়ার একাধিক এলাকা পুজোর আগে মোটর বিকল, জলসংকটে জামুড়িয়ার একাধিক এলাকা Reviewed by Social Tribal News Journalist on September 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.