আসানসোল -: রেললাইনের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জেরে একাধিক মেমু ট্রেনের পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা মণ্ডলে যৌথ ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের রোলিং ব্লক কর্মসূচি চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণের কাজ।
পূর্ব রেলের আসানসোল মণ্ডলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে কয়েকটি মেমু ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
১৪, ১৭ ও ২০ সেপ্টেম্বর ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু বাতিল থাকবে। অন্যদিকে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ১৪, ১৭, ১৯ ও ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে।
এছাড়াও ২০ সেপ্টেম্বর ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর–আসানসোল–বারাভূম মেমু আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। ফলে ওই দিন আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেনটি চলবে না।
অন্যদিকে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করে সেখান থেকেই ফিরবে। ফলে ওই দুই দিন আদ্রা–পুরুলিয়া–আদ্রা অংশে পরিষেবা বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই পরিবর্তন করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ চলাচলের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল প্রশাসন।
Reviewed by Social Tribal News Journalist
on
September 16, 2026
Rating:

No comments: