Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে খাবারের দোকানে পৌরনিগমের হানা, নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে কড়া অভিযান



 রানীগঞ্জ -: সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ফের কড়া পদক্ষেপ আসানসোল পৌরনিগমের। মঙ্গলবার রানীগঞ্জ শহরের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালায় পৌরনিগমের স্যানিটারি ডিপার্টমেন্ট। বিভাগের ইন্সপেক্টরের নেতৃত্বে দোকানগুলিতে কী ধরনের প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে খাবার প্যাকেজিংয়ে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর থেকেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে। তার আগে প্রায় দু’মাস ধরে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে লাগাতার প্রচার চালানো হয়েছে। ১২৫ মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। নিয়ম অমান্য করলে দোকানদারদের জরিমানা করা হচ্ছে। আগামী দিনে শুধু জরিমানা নয়, আরও বড় অঙ্কের জরিমানা ও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে পৌরনিগম। অভিযানের জেরে রানীগঞ্জ এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমেছে বলে দাবি আধিকারিকদের।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক সহজে মাটিতে মিশে না যাওয়ায় বছরের পর বছর পড়ে থাকে। নর্দমা আটকে জল জমার সমস্যা তৈরি করতে পারে। আবার প্লাস্টিক পোড়ালে বাতাসে ক্ষতিকর ধোঁয়া ছড়ায়। খাবারের সঙ্গে প্লাস্টিকের সংস্পর্শ মানুষের স্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ। ফলে পরিবেশ ও স্বাস্থ্য—দুই দিক থেকেই নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পৌরনিগমের এই অভিযানের মধ্যেই উঠছে প্রশ্ন, শুধু দোকানদারদের জরিমানা করে কি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব? যে কারখানাগুলিতে এই ধরনের প্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

এই প্রসঙ্গে পৌরনিগমের আধিকারিকদের বক্তব্য, ব্যবহার কমলে চাহিদা কমবে। আর চাহিদা কমলে উৎপাদনকারী কারখানাগুলিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই নিষিদ্ধ প্লাস্টিক বর্জনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রশাসনের বার্তা, নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করলেই পরিবেশ রক্ষা সম্ভব, পাশাপাশি সুস্থ থাকবে সমাজ ও মানুষ।

রানীগঞ্জে খাবারের দোকানে পৌরনিগমের হানা, নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে কড়া অভিযান রানীগঞ্জে খাবারের দোকানে পৌরনিগমের হানা, নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে কড়া অভিযান Reviewed by Social Tribal News Journalist on September 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.