Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সাইবার অপরাধ রুখতে আসানসোলে বিশেষ সচেতনতা শিবির


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: ডিজিটাল পরিষেবার ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের আশঙ্কা। অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সচেতন করতে আসানসোলে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবং আসানসোল সাইবার ক্রাইম থানার সহযোগিতায় আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার, ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক এই বিশেষ সচেতনতা সেশন অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টেয় উষাগ্রামের গুজরাট ভবনে হবে অনুষ্ঠান।

সেমিনারে সভাপতিত্ব করবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, আইপিএস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ভি. কে. ধল এবং প্রোগ্রাম চেয়ারম্যান শঙ্কর চট্টোপাধ্যায়।

ফেডারেশনের মহাসচিব জগদীশ বাগরি জানান, বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ‘সতর্ক থাকুন, নিরাপদ থাকুন—সাইবার অপরাধ বাস্তব’—এই বার্তাকে সামনে রেখেই এই সচেতনতা সেশনের আয়োজন। সাইবার প্রতারণা থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতন করা হবে এই অনুষ্ঠানে।

সাইবার অপরাধ রুখতে আসানসোলে বিশেষ সচেতনতা শিবির সাইবার অপরাধ রুখতে আসানসোলে বিশেষ সচেতনতা শিবির Reviewed by Social Tribal News Journalist on September 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.