Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পথকুকুরের টিকাকরণে রানীগঞ্জে উদ্যোগ, কয়েকদিনে দেওয়া হবে ৪০০ ডোজ


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: জলাতঙ্কের আতঙ্ক রুখতে এবার পথকুকুরদের টিকাকরণে বিশেষ উদ্যোগ রানীগঞ্জে। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সোমবার শহরের বিভিন্ন এলাকায় শুরু হল পথকুকুরদের বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি। অভিযানের সূচনা করেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। উপস্থিত ছিলেন প্রশাসন ও প্রাণিসম্পদ দফতরের আধিকারিক-সহ বিশিষ্টজনেরা।

এদিন রানীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে পথকুকুরদের ধরে টিকাকরণ করা হয়। শুধু পশুদের সংক্রমণ থেকে রক্ষা নয়, জলাতঙ্ক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন বিভাগের প্রাণিসম্পদ আধিকারিক মানিক রতন পায়রা বলেন, জলাতঙ্ক একটি গুরুতর ও প্রাণঘাতী রোগ। আক্রান্ত কুকুর, বিড়াল, শেয়াল-সহ বিভিন্ন প্রাণীর কামড় বা সংস্পর্শের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই পথকুকুরদের নিয়মিত টিকাকরণ অত্যন্ত জরুরি।

প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলবে। সব মিলিয়ে প্রায় ৪০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানানো হয়েছে।

পথকুকুরদের টিকাকরণে সহযোগিতা করার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছে রানীগঞ্জের প্রাণিসম্পদ দফতর।

পথকুকুরের টিকাকরণে রানীগঞ্জে উদ্যোগ, কয়েকদিনে দেওয়া হবে ৪০০ ডোজ পথকুকুরের টিকাকরণে রানীগঞ্জে উদ্যোগ, কয়েকদিনে দেওয়া হবে ৪০০ ডোজ Reviewed by Social Tribal News Journalist on September 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.