Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কুলটি-নিয়ামতপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস, মহিলা-শিশু-সহ আহত বহু যাত্রী


 কুলটি -: বৃহস্পতিবার কুলটি-নিয়ামতপুর-চিনাকুড়ি রোডে যাত্রীবোঝাই মিনিবাস উল্টে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই মিনিবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যে রাস্তায় উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর বাসের ভিতর থেকে শুরু হয় যাত্রীদের চিৎকার-চেঁচামেচি। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুল্যান্সে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ক্রেনের সাহায্যে রাস্তার উপর পড়ে থাকা মিনিবাসটি সরিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট।

দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারী বৃষ্টি ও রাস্তা পিচ্ছিল থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, নাকি অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

কুলটি-নিয়ামতপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস, মহিলা-শিশু-সহ আহত বহু যাত্রী কুলটি-নিয়ামতপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস, মহিলা-শিশু-সহ আহত বহু যাত্রী Reviewed by Social Tribal News Journalist on September 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.