Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

টোটোর দাপটে মিনিবাস বন্ধ, দোমহানিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালকদের—চরম ভোগান্তিতে যাত্রীরা


 আসানসোল/বারাবনি -: টোটোর বাড়বাড়ন্তকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বারাবনি। রাস্তায় টোটোর সংখ্যা লাগামছাড়া ভাবে বৃদ্ধি এবং প্রতিদিনের বচসা-অশান্তির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস পরিষেবা বন্ধ করে দিলেন চালকরা। তাঁদের অভিযোগ, টোটোর দাপটে যাত্রী কমে যাওয়ায় একদিকে যেমন আয় কমেছে, অন্যদিকে রাস্তায় টোটোচালকদের সঙ্গে প্রতিনিয়ত বিবাদে জড়াতে হচ্ছে।

মিনিবাস চালকদের দাবি, বারাবনি ব্লকে টোটো চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নিয়ন্ত্রণ জরুরি। তাঁদের বক্তব্য, টোটোর এই দৌরাত্ম্য বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা মিনিবাস চালাবেন না। টোটো ও মিনিবাস চালকদের মধ্যে সমস্যা মেটাতে প্রশাসনের পক্ষ থেকে যৌথ বৈঠকেরও দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে আচমকা মিনিবাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দোমহানি মোড়-সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী এবং নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিকল্প যাতায়াতের জন্য অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে অনেককে।

পরিস্থিতির খবর পেয়ে বারাবনি থানার পুলিশ দোমহানি মোড়ে পৌঁছে আন্দোলনরত মিনিবাস চালকদের সঙ্গে কথা বলে পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানায়। তবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন চালকরা। তাঁদের বক্তব্য, প্রশাসনের উদ্যোগে টোটো ও মিনিবাস চালকদের নিয়ে বৈঠক ডেকে সমস্যার স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সেই বৈঠকের ফলাফলের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টোটো ও মিনিবাস চালকদের এই দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত কবে পরিষেবা স্বাভাবিক হয়, এখন সেদিকেই তাকিয়ে নিত্যযাত্রীরা।

টোটোর দাপটে মিনিবাস বন্ধ, দোমহানিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালকদের—চরম ভোগান্তিতে যাত্রীরা টোটোর দাপটে মিনিবাস বন্ধ, দোমহানিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালকদের—চরম ভোগান্তিতে যাত্রীরা Reviewed by Social Tribal News Journalist on September 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.