Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

টাকার বিনিময়ে বদলি-ডিউটি! নিমচা কোলিয়ারিতে বিস্ফোরক অভিযোগ, এজেন্ট কার্যালয়ে শ্রমিক বিক্ষোভ


 রানীগঞ্জ -: দেড় থেকে দুই লক্ষ টাকার বিনিময়ে পছন্দের জায়গায় বদলি কিংবা ডিউটি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নিমচা কোলিয়ারি। লিখিত অভিযোগ জানানোর পরেও কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি—এই অভিযোগ তুলে শুক্রবার কোলিয়ারি রিপাবলিকেন মজদুর সভার ব্যানারে এজেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা।

শ্রমিক সংগঠনের অভিযোগ, সাতগ্রাম ও শ্রীপুর এরিয়ার এজেন্টের কাছে দেওয়া লিখিত অভিযোগপত্রে একাধিক গুরুতর অনিয়মের কথা জানানো হয়েছিল। সেখানে এক প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ, ১২ জনের একটি তালিকা তৈরি করে টাকার বিনিময়ে পছন্দের জায়গায় বদলি ও ডিউটির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বদলি ডিউটিতে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠন।

শ্রমিকদের আরও অভিযোগ, শারীরিকভাবে অনুপযুক্ত কর্মীদেরও জোর করে ডিউটিতে পাঠানো হচ্ছে। খনি এলাকার মতো ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে এমন ঘটনা ঘটলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে বলেই দাবি আন্দোলনকারীদের।

সংগঠনের দাবি, বিষয়টি নিয়ে আগেই কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে নামতে হয়েছে শ্রমিকদের। তাঁদের প্রশ্ন, লিখিত অভিযোগ পাওয়ার পরেও কেন কর্তৃপক্ষ নীরব?

অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে অভিযোগগুলি কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন নজর তদন্ত এবং কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে।

টাকার বিনিময়ে বদলি-ডিউটি! নিমচা কোলিয়ারিতে বিস্ফোরক অভিযোগ, এজেন্ট কার্যালয়ে শ্রমিক বিক্ষোভ টাকার বিনিময়ে বদলি-ডিউটি! নিমচা কোলিয়ারিতে বিস্ফোরক অভিযোগ, এজেন্ট কার্যালয়ে শ্রমিক বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on September 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.