Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিদ্যাসাগরের আদর্শ স্মরণে রানীগঞ্জে মাল্যদান, শিক্ষকদের ভূমিকায় বিশেষ বার্তা


 নিজস্ব প্রতিনিধি, রানীগঞ্জ -: বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী এবং জাতীয় শিক্ষক দিবসকে সামনে রেখে রানীগঞ্জে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শিক্ষা অঙ্গনে চেতনার আন্তরিক প্রয়াস’—এই বার্তাকে সামনে রেখে আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচির আয়োজন করেছে বাংলা পক্ষ রানীগঞ্জ বিধানসভা কমিটি।

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, শিক্ষার প্রসার এবং সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসামান্য অবদানকে স্মরণ করার পাশাপাশি সমাজ গঠনে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বিদ্যাসাগর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান কর্মসূচি ২০২৬’।

অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি তাঁর শিক্ষা ভাবনা, সমাজ সংস্কারের আদর্শ এবং বর্তমান সময়ে সেই আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। আয়োজকদের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী মানুষ এবং স্থানীয় নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার প্রতি আরও সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।

বিদ্যাসাগরের আদর্শ স্মরণে রানীগঞ্জে মাল্যদান, শিক্ষকদের ভূমিকায় বিশেষ বার্তা বিদ্যাসাগরের আদর্শ স্মরণে রানীগঞ্জে মাল্যদান, শিক্ষকদের ভূমিকায় বিশেষ বার্তা Reviewed by Social Tribal News Journalist on September 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.