আসানসোল -: আসানসোল জেলা হাসপাতালের আউটডোর ক্যান্টিনে খাবার খোলা অবস্থায় রাখার ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় খাদ্যসামগ্রী খোলা রাখা নিয়ে ক্যান্টিন কর্তৃপক্ষকে ফটকার পাশাপাশি দ্রুত ব্যবস্থা সংশোধনের নির্দেশ দেন তিনি।
জানা গিয়েছে, ওই ক্যান্টিনটি ইনডোর রোগীদের খাবার সরবরাহের জন্য নয়। হাসপাতাল চত্বরে আসা রোগীর পরিজন ও সাধারণ মানুষ মূলত এখান থেকেই খাবার কেনেন। তবে খাবার খোলা অবস্থায় থাকলে ধুলোবালি ও দূষণের সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। তাই খাদ্যসামগ্রী ঢেকে রাখা এবং ক্যান্টিনের পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দেন বিধায়ক।
একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য ক্যান্টিনের খাবার সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরে খাদ্য নিরাপত্তা নিয়ে নিয়মিত নজরদারির দাবিও উঠেছে।
আসানসোল জেলা হাসপাতালের ক্যান্টিনে খোলা খাবার, ক্ষুব্ধ বিধায়ক
Reviewed by Social Tribal News Journalist
on
September 04, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 04, 2026
Rating:

No comments: