Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নোংরা করলেই জরিমানা! প্লাস্টিক-ডেঙ্গু রুখতে রানীগঞ্জে পুরসভার কড়া বার্তা


 রানীগঞ্জ -: শহর নোংরা করা, প্রকাশ্যে থুতু ফেলা কিংবা মূত্রত্যাগ—এবার থেকে গুনতে হতে পারে জরিমানা। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারেও কড়া পদক্ষেপের বার্তা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম নিয়ে বৃহস্পতিবার রানীগঞ্জে সচেতনতা র‍্যালি করল আসানসোল পুরনিগমের বোরো-২।

বোরো-২ কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি রানীগঞ্জ বাজার, সিআর রোড-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের বোরো কার্যালয়ে এসে শেষ হয়। মাইকিং করে নাগরিকদের যত্রতত্র আবর্জনা না ফেলা, প্রকাশ্যে থুতু ও মূত্রত্যাগ না করা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার আবেদন জানানো হয়। পাশাপাশি নিয়ম ভাঙলে জরিমানার মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়।

ডেঙ্গু প্রতিরোধেও নাগরিকদের বিশেষভাবে সতর্ক করা হয় এদিন। বাড়ি বা তার আশপাশে জল জমিয়ে না রাখার আবেদন জানায় পুরসভা। জমে থাকা জলেই ডেঙ্গুবাহী মশার বংশবিস্তার হতে পারে বলে সচেতন করা হয়।

পুরসভার কর্মীদের বক্তব্য, নির্মল সাথী ও নির্মল বন্ধুরা নিয়মিত শহর পরিষ্কারের কাজ করছেন। কিন্তু পুরসভার একার পক্ষে শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাই পারে রানীগঞ্জকে নোংরা, প্লাস্টিক ও ডেঙ্গুমুক্ত রাখতে। এদিনের র‍্যালি থেকে সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়।

নোংরা করলেই জরিমানা! প্লাস্টিক-ডেঙ্গু রুখতে রানীগঞ্জে পুরসভার কড়া বার্তা নোংরা করলেই জরিমানা! প্লাস্টিক-ডেঙ্গু রুখতে রানীগঞ্জে পুরসভার কড়া বার্তা Reviewed by Social Tribal News Journalist on September 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.