Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

এক দশকের অপেক্ষার অবসান, আসানসোল জেলা হাসপাতালে প্রথম সফল কূলহে প্রতিস্থাপন


 আসানসোল -: দীর্ঘ প্রতীক্ষার পর চিকিৎসাক্ষেত্রে বড় সাফল্যের মুখ দেখল আসানসোল জেলা হাসপাতাল। নবনির্মিত ট্রমা কেয়ার ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হল ‘টোটাল হিপ রিপ্লেসমেন্ট’ বা কূলহের জোড় প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার। হাসপাতালের এই সাফল্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি সীমান্ত দাসের এই অস্ত্রোপচার করেন অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সমীরণ দে। হীরাপুর থানার অন্তর্গত বার্নপুরের বাসিন্দা সীমান্তবাবু গত ২৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার তাঁর কূলহের জোড় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যানাস্থেটিক বিশেষজ্ঞ ডা. শ্রীকান্ত গঙ্গোপাধ্যায় ও ডা. এ. পাল-এর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যেই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের সময় নার্সিং স্টাফ এবং হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসক দলের সঙ্গে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী ৩ থেকে ৪ দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখযোগ্যভাবে, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর গত ১৭ আগস্ট আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগের উপরে ট্রমা কেয়ার ইউনিটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। পুরনো পরিকাঠামো সংস্কার ও আধুনিকীকরণের পর ফের পরিষেবা শুরু হওয়ার পর থেকেই সেখানে একাধিক জটিল অস্ত্রোপচার হচ্ছে। তবে টোটাল হিপ রিপ্লেসমেন্টের মতো অস্ত্রোপচার এই প্রথম, আর প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পেল হাসপাতাল।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. তপন কুমার বিশ্বাস জানান, ট্রমা কেয়ার ইউনিটকে আরও শক্তিশালী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে স্বাস্থ্য দপ্তরের কাছে আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অতিরিক্ত চিকিৎসক চাওয়া হয়েছে। জেলা হাসপাতালের এই সাফল্য আগামী দিনে জটিল চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এক দশকের অপেক্ষার অবসান, আসানসোল জেলা হাসপাতালে প্রথম সফল কূলহে প্রতিস্থাপন এক দশকের অপেক্ষার অবসান, আসানসোল জেলা হাসপাতালে প্রথম সফল কূলহে প্রতিস্থাপন Reviewed by Social Tribal News Journalist on September 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.