মুষলধারে বৃষ্টিতে বারাবনির প্রধান সড়কে ৯০ ফুট ধস, মাঝরাস্তায় ৭ ফুট গভীর গর্ত—বন্ধ যান চলাচল, নিম্নমানের নির্মাণ নিয়ে সরব গ্রামবাসী
বারাবনি -: রাতভর মুষলধারে বৃষ্টির জেরে বারাবনিতে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ প্রধান সড়কের প্রায় ৮০ থেকে ৯০ ফুট অংশ। মদনমোহনপুর গ্রামের কাছে ভানোড়া-ভাস্কাজুড়ি থেকে নুনি মোড় যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে প্রায় ৫ থেকে ৭ ফুট গভীর বিশাল গর্ত। ফলে ওই পথে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সমস্যায় পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। বাধ্য হয়ে রাস্তার পাশের কাঁচা পথ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে ও বাইকে যাতায়াত করছেন স্থানীয়রা। দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে ব্যারিকেড দিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি এই রাস্তা প্রবল বৃষ্টির প্রথম ধাক্কাতেই এভাবে ধসে পড়ায় নির্মাণকাজের গুণমান নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তাঁদের প্রশ্ন, “মজবুত রাস্তা হলে এক দফা বৃষ্টিতেই এতটা অংশ কীভাবে ধসে গেল?” শুধু মাটি ফেলে সাময়িক মেরামত নয়, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি স্থায়ী ও মজবুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
এখন প্রশ্ন একটাই—প্রবল বৃষ্টির জলের চাপেই কি এই বিপর্যয়, নাকি নিম্নমানের নির্মাণকাজের ফলেই ভেঙে পড়ল রাস্তা? প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।
মুষলধারে বৃষ্টিতে বারাবনির প্রধান সড়কে ৯০ ফুট ধস, মাঝরাস্তায় ৭ ফুট গভীর গর্ত—বন্ধ যান চলাচল, নিম্নমানের নির্মাণ নিয়ে সরব গ্রামবাসী
Reviewed by Social Tribal News Journalist
on
September 02, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 02, 2026
Rating:

No comments: