Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বারবার দুর্ঘটনার পর নড়ল প্রশাসন কুনুস্তোড়িয়া মোড়ে আতঙ্কের ইতি, NH-60 এ বসলো বাম্পার

 



জামুড়িয়া -: জামুড়িয়ার কেন্দা পুলিশ ফাঁড়ি এলাকার কুনুস্তোড়িয়া মোড়ে একের পর এক সড়ক দুর্ঘটনার ঘটনায় দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই আতঙ্কের অবসান ঘটল। স্থানীয়দের লাগাতার দাবির মুখে জাতীয় সড়ক ৬০ (NH-60)-এর উপর কুনুস্তোড়িয়া মোড় সংলগ্ন এলাকায় বাম্পার নির্মাণ সম্পন্ন করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়ক ৬০–এর উপর অবস্থিত কুনুস্তোড়িয়া মোড়টি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। প্রতিদিন ভারী যানবাহনসহ অসংখ্য ছোট-বড় গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে। তীব্র বাঁক ও অতিরিক্ত গতির কারণে এই মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। বহুবার পথচারী ও চালক দুর্ঘটনার কবলে পড়েছেন।

গত বৃহস্পতিবার কুনুস্তোড়িয়া মোড়ে একটি ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘণ্টার পর ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

স্থানীয়দের চাপ ও দাবিকে গুরুত্ব দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। শুক্রবার কুনুস্তোড়িয়া মোড়ের কাছে NH-60–এ বাম্পার নির্মাণের কাজ সম্পন্ন হয়।

বাম্পার তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তাঁরা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে সতর্কতামূলক সাইনবোর্ড, ট্রাফিক সিগন্যাল ও পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা। বাম্পার নির্মাণের ফলে এখন যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

বারবার দুর্ঘটনার পর নড়ল প্রশাসন কুনুস্তোড়িয়া মোড়ে আতঙ্কের ইতি, NH-60 এ বসলো বাম্পার বারবার দুর্ঘটনার পর নড়ল প্রশাসন কুনুস্তোড়িয়া মোড়ে আতঙ্কের ইতি, NH-60 এ বসলো বাম্পার Reviewed by Social Tribal News Journalist on February 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.