Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই ৮–১০টি দোকান, ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

 


জামুড়িয়া-: জামুড়িয়া থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডে শনিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ৮ থেকে ১০টি দোকান। দোকানগুলির ভিতরে থাকা সমস্ত মালপত্র আগুনে ছাই হয়ে যায়।

আগুন কীভাবে লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার সময় গভীর রাত থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির রাজ্য নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল। তিনি বলেন,

“রাতের অন্ধকারে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছুই জানতে পারল না—এটা কখনও স্বাভাবিক হতে পারে না। এই দোকানগুলি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। রাজ্য সরকার এ বিষয়ে কোনও ভ্রুক্ষেপ করছে না। বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা সবসময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে রয়েছি এবং সব রকম সাহায্যের জন্য প্রস্তুত।”

অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা-হেলা জানান,

“সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। অনেক নেতা আসবেন, যাবেন, অনেক কথাই বলবেন। তবে যেসব দোকানে আগুন লেগেছে, আমরা তাদের পাশে আছি। আমাদের জামুরিয়া বিধানসভার বিধায়ক হরিরাম সিং ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি মেয়র সাহেবকে জানানো হয়েছে এবং দ্রুত দোকানগুলো আগের মতো করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

সবমিলিয়ে, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়ায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জামুড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই ৮–১০টি দোকান, ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা জামুড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই ৮–১০টি দোকান, ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা Reviewed by Social Tribal News Journalist on February 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.