Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাণীগঞ্জ থানার মানবিক উদ্যোগ: দরিদ্র মহিলাদের শাড়ি ও স্বেচ্ছাসেবকদের হেলমেট বিতরণ

 


রাণীগঞ্জ -: সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন রাণীগঞ্জ পুলিশ স্টেশন। রবিবার রাণীগঞ্জ থানার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ১৫০ জন দরিদ্র ও অসহায় মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি নাগরিক স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫০ জন স্বেচ্ছাসেবকের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ থানার অফিসার বিকাশ দত্ত, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ এমডি মইনুল হক, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা, বুদ্ধদেব গাইন সহ বিভিন্ন থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

পুলিশ কর্মকর্তারা জানান, এই ধরনের সামাজিক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং নাগরিক স্বেচ্ছাসেবকদের কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করা। তাঁদের বক্তব্য, পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, বরং সমাজের প্রতি মানবিক দায়িত্ব পালন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কর্মসূচি সমাজে পুলিশের ইতিবাচক, মানবিক ও সংবেদনশীল ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

রাণীগঞ্জ থানার মানবিক উদ্যোগ: দরিদ্র মহিলাদের শাড়ি ও স্বেচ্ছাসেবকদের হেলমেট বিতরণ রাণীগঞ্জ থানার মানবিক উদ্যোগ: দরিদ্র মহিলাদের শাড়ি ও স্বেচ্ছাসেবকদের হেলমেট বিতরণ Reviewed by Social Tribal News Journalist on February 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.