Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

হরিপুর উখড়া রোড থেকে নিখোঁজ ১৯ বছরের প্রগতি, ১৮ দিনেও মেলেনি হদিস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

 


রানীগঞ্জ -: রানীগঞ্জের অন্ডাল থানার বন বহাল আউটপোস্ট এলাকার হরিপুর উখড়া রোডের গায়ঘাটা থেকে নিখোঁজ ১৯ বছরের প্রগতি কুমারী মৌর্য। নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন প্রগতির মা সংগীতা মৌর্য।

পরিবারের অভিযোগ, স্থানীয় যুবক অভয় পাসওয়ান পূর্বে তাদের বাড়িতে ঢুকে প্রগতিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় প্রগতি প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বিবাদ হয়। অভিযোগ, তখনই অভয় হুমকি দেয় যে তাদের পরিবারকে অপমানের বদলা নেওয়া হবে। এরপর থেকেই বিভিন্নভাবে প্রগতিকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে দাবি পরিবারের, তবে প্রগতি তার কথায় সাড়া দেয়নি।

অভিযোগ অনুযায়ী, ২ ফেব্রুয়ারির রাতে বাড়িতে কেবল বয়স্ক শ্বশুর উপস্থিত থাকার সুযোগে অভয় পাসওয়ান প্রগতিকে নিয়ে পালিয়ে যায়। কীভাবে বা কোন পরিস্থিতিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রগতির মা জানান, প্রথমে বন বহাল আউটপোস্টে অভিযোগ জানালে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। পরে অন্ডাল থানায় অপহরণের মামলা করতে গেলে পুলিশ নিখোঁজ ডায়েরি করতে বলে। দ্রুত উদ্ধার করার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো ফল মেলেনি। পরবর্তীতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর আদালতেও অভিযোগ দায়ের করা হয়েছে, তবে ১৮ দিন পেরিয়ে গেলেও প্রগতির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, প্রগতি বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না নিয়ে বেরিয়েছিল। ফলে অর্থের লোভে তার কোনো ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার মা।

প্রগতি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ১২ ফেব্রুয়ারি থেকে তার পরীক্ষা শুরু হয়েছে। পড়াশোনায় ভালো প্রগতির ২৩ জানুয়ারি তার সম্মতিতে বিয়ে হয়েছিল এবং পরিবার দাবি করছে সে সুখেই ছিল।

অভিযুক্ত অভয় পাসওয়ানের মা রেখা পাসওয়ান জানিয়েছেন, তার ছেলে কোথায় আছে বা কবে ওই মেয়েকে নিয়ে গেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, অভয় বাড়ি ছাড়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে প্রগতিকে নিরাপদে উদ্ধার করা হোক এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

হরিপুর উখড়া রোড থেকে নিখোঁজ ১৯ বছরের প্রগতি, ১৮ দিনেও মেলেনি হদিস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হরিপুর উখড়া রোড থেকে নিখোঁজ ১৯ বছরের প্রগতি, ১৮ দিনেও মেলেনি হদিস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Reviewed by Social Tribal News Journalist on February 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.