Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিউ এগরায় বিজেপির শক্তি প্রদর্শন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল, বাড়ছে রাজনৈতিক উত্তাপ


 রানিগঞ্জ -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার নিউ এগারা অঞ্চলে বিজেপির উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পাল। পুরো এগারা অঞ্চল ঘুরে বিভিন্ন পাড়া পরিক্রমা করে এই মিছিল। নিরাপত্তার স্বার্থে চারপাশে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী।

জানা গেছে, অগ্নিমিত্রা পাল বর্তমানে তাঁর বিধানসভা এলাকায় ‘পাড়ায় পাড়ায় দিদি ভাই’ নামে জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন। সম্প্রতি নিমচা ও নিউ এগারা এলাকায় এই কর্মসূচির সময় তৃণমূল সমর্থকদের তরফে বিক্ষোভের অভিযোগ ওঠে। ‘গো ব্যাক’, ‘বিজেপি হায় হায়’ ও ‘নরেন্দ্র মোদি হায় হায়’ স্লোগান ওঠায় কর্মসূচিতে সাময়িক বিঘ্ন ঘটে।

এর আগেও নিমচা এলাকায় প্রতিবাদের পর বিজেপি পাল্টা শক্তি প্রদর্শন করে মিছিল করেছিল। মঙ্গলবার নিউ এগারায় একই ধাঁচে আবারও বড় মিছিল করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তোলে।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, তৃণমূলের কিছু কর্মী তাঁর কর্মসূচিতে বাধা দিয়ে অপমান করার চেষ্টা করেছে। তিনি বলেন, বিজেপি কোনও চাপের কাছে মাথা নোয়াবে না। যেখানে বাধা দেওয়া হবে, সেখানে পাল্টা জবাব দেওয়া হবে।

রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই রাজ্য স্বামী বিবেকানন্দ ও বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর মতো মনীষীদের ভূমি, অথচ এখানে যুবকদের দীর্ঘদিন অপেক্ষা করিয়ে সামান্য ভাতা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছরে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মহিলাদের ভাতা প্রসঙ্গেও তিনি কটাক্ষ করেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে ৩০০০ টাকা সহায়তা এবং মুদ্রা ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা হবে।

শিল্পক্ষেত্র নিয়েও তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর মতে, টাটা গোষ্ঠীর মতো বড় শিল্প সংস্থার প্রস্থান বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা দিয়েছে। বিজেপি সরকার এলে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। পাল্টাপাল্টি অভিযোগ, মিছিল ও শক্তি প্রদর্শন থেকে স্পষ্ট—আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

নিউ এগরায় বিজেপির শক্তি প্রদর্শন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল, বাড়ছে রাজনৈতিক উত্তাপ নিউ এগরায় বিজেপির শক্তি প্রদর্শন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল, বাড়ছে রাজনৈতিক উত্তাপ Reviewed by Social Tribal News Journalist on February 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.