রানিগঞ্জে দুঃসাহসিক চুরি: ব্যস্ত শিশুবাগান মোড়ে এলাহাবা ব্যাংকের পাশের গলিতে লক্ষাধিক টাকার গয়না লুট, এলাকায় আতঙ্ক
রানিগঞ্জ: শহরের অন্যতম ব্যস্ত এলাকা শিশুবাগান মোড় সংলগ্ন আলাহাবাদ ব্যাংকের পাশের একটি গলিতে মঙ্গলবার সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সুযোগ বুঝে এক বাড়িতে ঢুকে আলমারির লকার ভেঙে প্রায় ৮৫ হাজার টাকা নগদ এবং আনুমানিক ৩৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বাড়ির মালকিন সুধা আগরওয়াল জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতোই সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ হাঁটতে ছাদে যান। প্রায় দেড় ঘণ্টা পরে, রাত সাড়ে ৮টা নাগাদ নিচে নেমে এসে তিনি দেখতে পান ঘরের সমস্ত জিনিস এলোমেলো হয়ে রয়েছে এবং আলমারির লকার ভাঙা।
তার কথায়, “আমি মাত্র দেড় ঘণ্টার জন্য ছাদে গিয়েছিলাম। নিচে নেমে এসে দেখি সবকিছু তছনছ, গয়নাগুলো উধাও। চোরেরা খুবই চালাকির সঙ্গে এই কাজ করেছে।”
চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে—
সোনার গয়না: চেন, মঙ্গলসূত্র, তিনটি আংটি সহ অন্যান্য গয়না
রুপোর বাসন: গ্লাস ও থালা
নগদ টাকা: ৮৫,০০০ টাকা
সব মিলিয়ে চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের সনাক্ত করার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি জোরদার করা হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 03, 2026
Rating:

No comments: