Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বাঙলা পক্ষের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান

 


জামুড়িয়া, বহাদুরপুর -: উচ্চমাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ নিল বাঙলা পক্ষ, জামুড়িয়া শাখা। বহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে পানীয় জলের বোতল ও ফুল তুলে দেন এবং তাদের আগামী পরীক্ষার জন্য আন্তরিক শুভকামনা জানান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়া বিধানসভার সম্পাদক অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায়, সহ-সম্পাদক নাফিজ মালিক এবং সদস্য শেখ শামীম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, মন্টু মুখার্জি, খায়রুল শেখ সহ অন্যান্যরা।

এদিন অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা নিয়ে পরীক্ষা দিলে সাফল্য নিশ্চিত।” তিনি পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত থেকে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন এবং নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরাই দেশ ও সমাজের ভবিষ্যৎ। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সমাজের সব স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।”

অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

জামুড়িয়ায় বাঙলা পক্ষের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান জামুড়িয়ায় বাঙলা পক্ষের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান Reviewed by Social Tribal News Journalist on February 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.