রাণীগঞ্জ -: ভারতীয় জনতা পার্টি রাণীগঞ্জ মণ্ডল ২-এর উদ্যোগে শুক্রবার কজোড়া এলাকায় ঘরে ঘরে গিয়ে জনসংযোগ অভিযান চালানো হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন শক্তিকেন্দ্র প্রধান বংশীধর।
অভিযানের সময় বিজেপি নেতা ও কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সংগঠনের নীতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এলাকাবাসীর সমস্যার কথাও মন দিয়ে শোনেন তারা।
এই কর্মসূচিতে রাণীগঞ্জ বিধানসভার সংযোজক দিনেশ সোনি, আশা শর্মা, ইন্দ্রজিৎ রায় সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। জনসংযোগ চলাকালীন কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
দিনেশ সোনি জানান, জনসংযোগে মানুষের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা, বিশ্বাস ও আশীর্বাদ পাওয়া যাচ্ছে। তাঁর দাবি, এলাকার মানুষ পরিবর্তনের জন্য উদগ্রীব এবং নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। সুযোগ পেলেই তাঁরা তৃণমূল কংগ্রেসে এর সরকারকে ক্ষমতার বাইরে সরিয়ে দেবেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, কজোড়া অঞ্চল এখনও বহু মৌলিক পরিকাঠামো থেকে বঞ্চিত। রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন।
দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং অধিক সংখ্যক মানুষকে যুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 20, 2026
Rating:

No comments: