Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোলে যানজটের প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ


 আসানসোল -: আসানসোলের হাটন রোড মোড়ে শনিবার কংগ্রেস কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা তীব্র যানজটের সমস্যার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, হাটন রোড এলাকায় প্রায়ই ভয়াবহ ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। এ বিষয়ে বহুবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে সাধারণ মানুষকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে এবং নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কংগ্রেস নেতা শাহ আলম এবং প্রসেনজিৎ পাইটুন্ডি বলেন, প্রশাসনের উদাসীনতার কারণেই পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না। বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যা আগের মতোই রয়ে গেছে।

নেতৃত্বের দাবি, দ্রুত হাটন রোড এলাকাকে যানজটমুক্ত করতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা।

আসানসোলে যানজটের প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ আসানসোলে যানজটের প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ Reviewed by Social Tribal News Journalist on February 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.