Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বাবার মরদেহ বাড়িতে রেখেই উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় বসল আজিজা শোকের মাঝেও অনমনীয় সাহস, ইলামবাজারে নজির গড়ল এক কিশোরী



ইলামবাজার, বীরভূম -: ইলামবাজার ব্লকের বাতিকার পঞ্চায়েতের অন্তর্গত ইক্ষুসারা গ্রাম শুক্রবার সাক্ষী থাকল এক বিরল মানসিক শক্তির গল্পের। বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আজিজা খাতুন।

জানা গিয়েছে, ইক্ষুসারা গ্রামের বাসিন্দা শেখ আজাদ গত এক সপ্তাহ ধরে পায়ের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এমন শোকাবহ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ে তাঁর মেয়ে আজিজা খাতুন, যিনি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু প্রতিকূলতার সামনে হার মানেনি সে। বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয় আজিজা।

অভেদানন্দ বিদ্যাপীঠের এই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র পড়েছিল ইলামবাজারের চুন পলাশী উচ্চ বিদ্যালয়ে। কাকা শেখ মোজাম্মেল হক নিজে বাড়ি থেকে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। শোক, যন্ত্রণা আর অনুশোচনাকে সাময়িক ভুলে এদিন পরীক্ষার হলে বসতে দেখা যায় আজিজাকে।

তার এই অদম্য মানসিক শক্তি ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরাও। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে অটল থাকার এই নজির আজিজাকে অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে এলাকায়।
 

বাবার মরদেহ বাড়িতে রেখেই উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় বসল আজিজা শোকের মাঝেও অনমনীয় সাহস, ইলামবাজারে নজির গড়ল এক কিশোরী বাবার মরদেহ বাড়িতে রেখেই উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় বসল আজিজা শোকের মাঝেও অনমনীয় সাহস, ইলামবাজারে নজির গড়ল এক কিশোরী Reviewed by Social Tribal News Journalist on February 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.