Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সরকারি পাট্টা থাকলেও মিলছে না সঠিক দাম, ইসিএল-এর বিরুদ্ধে অভিযোগে সরব গ্রামবাসী


জামুড়িয়া -: শনিবার জামুড়িয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত সালডাঙা এলাকার চারটি আদিবাসী গ্রাম ও অন্যান্য সম্প্রদায়ের বাসিন্দাদের পুনর্বাসন সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আদিবাসী সংগঠন দিসম আদিবাসী গাঁওতার উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দা এরিয়া, ইসিএল কর্তৃপক্ষের পুনর্বাসন নীতি নিয়ে বিস্তর আলোচনা হয়।

এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ইসিএল কর্তৃপক্ষ তাঁদের বর্তমান বসতভিটা ও জমি থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। পুনর্বাসনের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হলেও, তাঁদের দাবি— জমি ও বাড়ির প্রকৃত পরিমাণ ও মূল্যের সঙ্গে ক্ষতিপূরণের অঙ্কের কোনও সামঞ্জস্য নেই। ফলে তাঁরা আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এমনকি এলাকার দুইজন বাসিন্দা অভিযোগ করেন, তাঁদের কাছে সরকারি পাট্টা থাকা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ জমি ও বাড়ির সঠিক মূল্য প্রদান করছে না। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও ন্যায্য পুনর্বাসন না হলে ভবিষ্যতে চরম দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বাসিন্দারা তাঁদের সমস্যার কথা লিখিত আকারে দিসম আদিবাসী গাঁওতার কাছে জমা দেন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আদিবাসী সম্প্রদায়ের উপর কোনও রকম অন্যায় বরদাস্ত করা হবে না। যদি সালডাঙা এলাকায় জোরপূর্বক বা অন্যায়ভাবে জমি অধিগ্রহণের চেষ্টা হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। সংগঠনের দাবি, তাঁরা সবসময়ই এলাকার মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন দিসম আদিবাসী গাঁওতার জেলা সভাপতি দিলীপ সরেন, রাজ্য আহ্বায়ক শৈলমান মাড্ডি, সুনিল টুডু সহ একাধিক সংগঠনের কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

 

সরকারি পাট্টা থাকলেও মিলছে না সঠিক দাম, ইসিএল-এর বিরুদ্ধে অভিযোগে সরব গ্রামবাসী সরকারি পাট্টা থাকলেও মিলছে না সঠিক দাম, ইসিএল-এর বিরুদ্ধে অভিযোগে সরব গ্রামবাসী Reviewed by Social Tribal News Journalist on February 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.