আসানসোল -: আসানসোল রেলস্টেশনের সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রেল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে পরিস্থিতি ক্রমশই অশান্ত হয়ে উঠলে এলাকায় মোতায়েন করা হয় উত্তর থানার পুলিশ।
জানা গিয়েছে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি একটি রাস্তার নির্মাণকাজ চলছিল। সেই সময় রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেল পুলিশের কর্মী ও আধিকারিকদের মধ্যে বচসা শুরু হয়।
পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পরে কিছু স্থানীয় মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ঘটনাস্থলে এসে রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।l
ঘটনার খবর পেয়ে উত্তর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 21, 2026
Rating:

No comments: