Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মদনতোড়ে বনদপ্তরের অভিযানে হায়না উদ্ধার, স্বস্তির পাশাপাশি নতুন উদ্বেগ

 



 জামুড়িয়া -: শিল্পাঞ্চল জামুড়িয়া এলাকায় আবারও হায়নার আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার সকালে চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত মদনতোড় পঞ্চায়েতের মদনতোড় ও মধুডাঙ্গা গ্রামের মধ্যবর্তী একটি ফাঁকা মাঠ থেকে বনদপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ে একটি হায়না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও স্থানীয়দের দাবি, এটি নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই দৃশ্য তারা দেখে আসছেন।

দীর্ঘদিন ধরে মদনতোড় গ্রামের আশপাশের ফাঁকা মাঠে হায়না, শিয়ালসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলছে। খাবারের সন্ধানে অনেক সময় তারা গ্রামের ভেতরেও চলে আসে। এই পথ দিয়ে প্রতিদিন বহু কারখানার শ্রমিক ও ছাত্রছাত্রী যাতায়াত করেন। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছিল স্থানীয় মহলে।

গ্রামবাসীরা বিষয়টি পুলিশ ও বনদপ্তরকে জানালে বনকর্মীরা এলাকায় একাধিক স্থানে ফাঁদ পেতে নজরদারি শুরু করেন। স্থানীয় বাসিন্দা মুকুন্দ ব্যানার্জির বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সেই ফাঁদেই ধরা পড়ে হায়নাটি।

সকালে কয়েকজন গ্রামবাসী মাঠে গেলে প্রথমে হায়নাটিকে দেখতে পান। আতঙ্কে তারা দ্রুত সরে এসে পুলিশ ও বনদপ্তরকে খবর দেন। পরে বনকর্মীরা বড় খাঁচার মধ্যে খাবারের টোপ দিয়ে হায়নাটিকে নিয়ন্ত্রণে এনে উদ্ধার করে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ ও বনদপ্তরের টিম পৌঁছালে বহু গ্রামবাসী ভিড় জমান।

যদিও একটি হায়না ধরা পড়ায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে, তবুও স্থানীয়দের দাবি, মদনতোড় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এখনও একাধিক হায়না ঘোরাফেরা করছে। এর আগেও দু-তিনটি হায়না উদ্ধার হয়েছে বলে জানান তারা।

গ্রামবাসীদের দাবি, বনদপ্তর যদি চারিদিকে আরও ফাঁদ পেতে বাকি হায়নাগুলিকেও উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করে, তাহলে এলাকাবাসী স্থায়ীভাবে স্বস্তি পাবেন।

শিল্পাঞ্চলে বন্যপ্রাণীর আনাগোনা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বনদপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন জামুড়িয়াবাসী।

মদনতোড়ে বনদপ্তরের অভিযানে হায়না উদ্ধার, স্বস্তির পাশাপাশি নতুন উদ্বেগ মদনতোড়ে বনদপ্তরের অভিযানে হায়না উদ্ধার, স্বস্তির পাশাপাশি নতুন উদ্বেগ Reviewed by Social Tribal News Journalist on February 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.