Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় ‘যুব সাথী’ ক্যাম্পের সূচনা, সরকারি সুবিধা পেতে ভিড় যুবকদের

 



নিজস্ব সংবাদদাতা,জামুড়িয়া -: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ক্যাম্প রবিবার জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হল জামুড়িয়া বিধানসভা এলাকায়। জামুড়িয়া ব্লক–২ এর অন্তর্গত কেন্দা ফাঁড়ি ফুটবল ময়দানে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক হরে রাম সিং, বিডিও ভাস্কর বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা।

প্রথম দিনেই সরকারি প্রকল্পের সুবিধা নিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নিবন্ধন ও আবেদন প্রক্রিয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন টানা পাঁচ বছর। এর মাধ্যমে তাঁদের স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য। শিবিরটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এছাড়াও ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য পৃথক প্রকল্পে বছরে দু’বার ২০০০ টাকা করে, মোট ৪০০০ টাকা সহায়তা দেওয়ার কথাও জানানো হয়।

বিডিও ভাস্কর বিশ্বাস জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগীরা ‘যুব সাথী’-র জন্য আবেদন করতে পারবেন না। তবে যাঁরা এখনও ওই প্রকল্পে অন্তর্ভুক্ত নন, তাঁরা আবেদন করতে পারবেন।

প্রথম দিনের ভিড়ই প্রমাণ করে, সরকারি সুবিধা পেতে ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলাকার যুব সমাজের আগ্রহ যথেষ্ট। স্থানীয়দের মতে, এই উদ্যোগে বেকার যুবক ও গ্রামীণ শ্রমজীবীদের আর্থিক স্বস্তি মিলবে।

জামুড়িয়ায় ‘যুব সাথী’ ক্যাম্পের সূচনা, সরকারি সুবিধা পেতে ভিড় যুবকদের জামুড়িয়ায় ‘যুব সাথী’ ক্যাম্পের সূচনা, সরকারি সুবিধা পেতে ভিড় যুবকদের Reviewed by Social Tribal News Journalist on February 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.