মৃত শিশুর পরিবারের অভিযোগ, তাঁদের কন্যা সম্পূর্ণ সুস্থ ছিল। গতকাল শুধুমাত্র সামান্য জ্বরের কারণে শিশুটিকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ সকালেই আচমকা শিশুটির মৃত্যু হয়। এতে পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পরিজনেরা দাবি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসায় গাফিলতির কারণেই তাঁদের সন্তানের প্রাণ গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিজনদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বর্তমানে হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। মৃত শিশুর পরিজনেরা দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
February 07, 2026
Rating:

No comments: