Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাণীগঞ্জে ডা. বিজন মুখার্জির জনসংযোগ, অণ্ডালে উঠল জল-রোজগার-স্বাস্থ্য ইস্যু

 


রাণীগঞ্জ -: রাণীগঞ্জের প্রখ্যাত চিকিৎসক ও ২০২১ সালের রাণীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জি রবিবার অণ্ডাল গ্রাম এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে দলের স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি জানান, তিনি কোনও পদ বা প্রার্থীর পরিচয়ে নয়, বরং দলের একজন কর্মী হিসেবেই মানুষের কাছে পৌঁছেছেন।

জনসংযোগ চলাকালীন বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. মুখার্জি। তাঁর বক্তব্য, রাজ্যে বেকারত্ব বাড়ছে, মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং যুবসমাজ পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। স্বাস্থ্য পরিষেবার অবস্থা বহু এলাকায় সন্তোষজনক নয় বলেও তিনি দাবি করেন। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

অণ্ডাল গ্রামে পানীয় জলের সমস্যা বিশেষভাবে সামনে আসে। ডা. মুখার্জির দাবি, এলাকায় নল ও টিউবওয়েল থাকলেও বহু জায়গায় জল ওঠে না। কোথাও জলস্তর এত নিচে নেমে গেছে যে তা তুলতে বাসিন্দাদের যথেষ্ট কষ্ট করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পানীয় জলও ব্যবহারযোগ্য নয়, ফলে মানুষ দূষিত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। সুযোগ পেলে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এছাড়া আবাসন ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যার কথাও উঠে আসে। বহু বাসিন্দা অভিযোগ করেন, জীর্ণ বাড়িঘর মেরামত বা নতুন বাড়ি নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে তার সুফল পাননি। ডা. মুখার্জি বলেন, তাঁর দল শুধুমাত্র আশ্বাস নয়, সুস্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করতে চায়।

তিনি প্রশাসনে স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা ও নাগরিক পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন এবং স্থানীয় মানুষদের একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আবেদন জানান। তাঁর দাবি, জনসংযোগে মানুষের প্রতিক্রিয়া থেকেই পরিবর্তনের ইঙ্গিত মিলছে এবং ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।

রাণীগঞ্জে ডা. বিজন মুখার্জির জনসংযোগ, অণ্ডালে উঠল জল-রোজগার-স্বাস্থ্য ইস্যু রাণীগঞ্জে ডা. বিজন মুখার্জির জনসংযোগ, অণ্ডালে উঠল জল-রোজগার-স্বাস্থ্য ইস্যু Reviewed by Social Tribal News Journalist on February 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.