Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিয়োগ চাই, খয়রাত নয়”—‘চাকরি চাই বাংলা’ অভিযানে রাণীগঞ্জে বিজেপি যুব মোর্চার কর্মসূচি

 


রাণীগঞ্জ -: ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শনিবার রাণীগঞ্জের সিয়াড়সোল সংলগ্ন রাজবাড়ি মোড়ে “চাকরি চাই বাংলা” শীর্ষক অভিযানের অংশ হিসেবে একটি কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, মুকুন্দ ঝা, আসানসোল জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাণীগঞ্জ মণ্ডল-১ সভাপতি শামশের সিং, আসানসোল জেলা যুব মোর্চার সভাপতি অভিক মণ্ডল, রাণীগঞ্জ বিধানসভা প্রভারী আশা শর্মা, জেলা সহ-সভাপতি অধ্যাপক তুষার ক্রান্তি বন্দ্যোপাধ্যায়, রাণীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডা. বিজন মুখোপাধ্যায়, জেলা কার্যকারিণী সদস্য মনোজ ওঝা, রাণীগঞ্জ বিধানসভা ইনচার্জ মৃত্যুঞ্জয় চন্দ্র, দিনেশ সোনি, কেশব পোদ্দার, বাদশা চট্টোপাধ্যায়, রবি কেশরী, সুমন্ত চট্টোপাধ্যায়, রাণীগঞ্জ যুব মোর্চার সাধারণ সম্পাদক মনু বর্মা-সহ বিজেপি যুব মোর্চার বহু কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন,

“আজ পশ্চিমবঙ্গের যুব সমাজ ভয়াবহ বেকারত্বের সমস্যায় জর্জরিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ।”

তিনি আরও অভিযোগ করেন, রাজ্য বাজেটেও এমন কোনও বাস্তব ও কার্যকর পরিকল্পনা নেই, যা যুবকদের স্থায়ী চাকরি পেতে সহায়তা করবে।

সৌমিত্র খাঁ বলেন, “বঙ্গে বর্তমানে খয়রাতের রাজনীতি চলছে। কিন্তু যুব সমাজ এখন আর খয়রাত চায় না—তারা চায় সম্মানজনক ও স্থায়ী কর্মসংস্থান।”

তিনি দাবি করেন, রাজ্যের মানুষ বিশেষ করে যুবসমাজ এখন বুঝে গেছে যে বাংলায় প্রকৃত কর্মসংস্থানের সুযোগ একমাত্র ভারতীয় জনতা পার্টিই সৃষ্টি করতে পারে।

নিয়োগ চাই, খয়রাত নয়”—‘চাকরি চাই বাংলা’ অভিযানে রাণীগঞ্জে বিজেপি যুব মোর্চার কর্মসূচি নিয়োগ চাই, খয়রাত নয়”—‘চাকরি চাই বাংলা’ অভিযানে রাণীগঞ্জে বিজেপি যুব মোর্চার কর্মসূচি Reviewed by Social Tribal News Journalist on February 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.