Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

উল্টো অবস্থায় উড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়া বিধানসভা এলাকায়


জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভার অন্তর্গত কূয়া মোড় সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বন্ধনা রুইদাসের অফিসের বাইরে বেদী স্তম্ভের উপর তৃণমূল কংগ্রেস-এর দলীয় পতাকা উল্টো অবস্থায় উড়তে দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই জামুড়িয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলরের অফিসের বাইরে পতাকাটি উল্টোভাবে বাঁধা অবস্থায় ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় এবং বিরোধী শিবির শাসক দলকে কটাক্ষ করতে শুরু করে। 

এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা সন্তোষ সিং দাবি করেন, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে পরিবর্তন আসছে এবং সরকার গঠন করবে বিজেপি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, যার শুভ সূচনা দেখা গেল জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডে। তাঁর কথায়, ওয়ার্ড কাউন্সিলরের অফিসেই যখন দলীয় পতাকা উল্টো অবস্থায় থাকে, তখন তা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে এবং অচিরেই সরকারও উল্টে যাবে।

অন্যদিকে জামুড়িয়ার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারী পাল্টা দাবি করেন, ইচ্ছাকৃতভাবেই দলীয় পতাকাটি উল্টো লাগানো হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে, কারণ পতাকার রশি সঠিকভাবে বাঁধা ছিল না। তাঁর অভিযোগ, তৃণমূলের উন্নয়নমূলক কাজ দেখে ভয় পেয়ে বিজেপি নোংরা রাজনীতিতে নেমেছে।

ঘটনাকে ঘিরে জামুড়িয়ার রাজনৈতিক আবহ আরও তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ছোট ঘটনাকেও কেন্দ্র করে বড় রাজনৈতিক তরজা তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
 

উল্টো অবস্থায় উড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়া বিধানসভা এলাকায় উল্টো অবস্থায় উড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়া বিধানসভা এলাকায় Reviewed by Social Tribal News Journalist on February 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.