জামুড়িয়া -: কয়েকদিন আগে জামুড়িয়া বিধানসভার ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়া চট্টি এলাকায় গভীর রাতে হঠাৎ আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্ট্রিট ভেন্ডারের দোকান। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এরই মধ্যে রবিবার জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরে রাম সিং-এর উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্ত মোট ১১ জন স্ট্রিট ভেন্ডারের দোকান পুনরায় সচল করে দেওয়া হয়। নতুন করে দোকান চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এই প্রসঙ্গে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং বলেন,
“সঙ্কটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা ফেরানোই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে বাস্তব সমস্যার সমাধানে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক কারণ এখনও তদন্তাধীন থাকলেও, আপাতত দোকানগুলি পুনরায় চালু হওয়ায় বোগড়া চট্টি এলাকায় স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 08, 2026
Rating:

No comments: