Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসামে আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে আসানসোলে বিশাল বিক্ষোভ, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

 



যীশু হেমব্রম,আসানসোল -: ভারতের আসাম রাজ্যে আদিবাসীদের উপর চলমান নির্যাতন ও হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এবং তাদের নিরাপত্তার দাবিতে পশ্চিম বর্ধমান জেলায় একজোট হল একাধিক আদিবাসী সংগঠন। অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলের বি.এন.আর মোড় থেকে এক বিশাল আদিবাসী প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিপুল সংখ্যক আদিবাসী পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। অনেকেই তাদের ঐতিহ্যবাহী অস্ত্র হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে শামিল হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় আসানসোল জেলা শাসকের দপ্তরের সামনে।

বিক্ষোভস্থলে অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক মতিলাল সরেন বলেন,

“আসাম রাজ্যে কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে আদিবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু পরিবার আজ গৃহহীন।”

তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে, যেসব আদিবাসীর ঘরবাড়ি পুড়ে গেছে তাদের অবিলম্বে নতুন করে বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

একই সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির কাছেও আবেদন জানানো হয়েছে, যাতে আসাম রাজ্যে আদিবাসীদের উপর চলা এই নির্যাতন দ্রুত বন্ধ করা হয় এবং সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজরদারি করা হয়।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন আদিবাসী সংগঠনের কার্যকর্তা, সমাজকর্মী ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, অবিলম্বে যদি এই পরিস্থিতির সমাধান না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

আসামে আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে আসানসোলে বিশাল বিক্ষোভ, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি আসামে আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে আসানসোলে বিশাল বিক্ষোভ, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি Reviewed by Social Tribal News Journalist on February 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.