Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিউ কেন্দা এলাকায় পুনর্বাসন চুক্তি সম্পন্ন, প্রথম পর্যায়ে ১৪৫টি পরিবার স্থানান্তরিত হবে

 


জামুড়িয়া -: Eastern Coalfields Limited (ইসিএল) এর কেন্দা এরিয়া অন্তর্গত নিউ কেন্দা মোড় সিআইএসএফ ক্যাম্প কলোনির সংলগ্ন এলাকায় পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাউরি সমাজ শিক্ষা সমিতি এবং ভুইয়া সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে তিন নম্বর ধাওড়া পাড়া, ভুইয়া পাড়া, বাউরি পাড়া ও রুইদাস পাড়ার বাসিন্দাদের হাতে ইসিএল এর ব্যবস্থাপনা অধিকারিকের সঙ্গে হওয়া লিখিত চুক্তির প্রতিলিপি তুলে দেওয়া হয়।

প্রথম পর্যায়ে মোট ১৪৫টি পরিবারকে পুনর্বাসিত করার বিষয়ে ইসিএল এর ব্যবস্থাপনা অধিকারীকের সঙ্গে সম্মতি হয়েছে। পুনর্বাসিত প্রত্যেক পরিবারের একজন সদস্যের হাতে চুক্তিপত্র তুলে দেন বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এবং ভুইয়া সমাজ উন্নয়ন সমিতির জেলা সভাপতি সিন্টু ভুইয়া। 

নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্বাসনের প্রথম ধাপে তিন নম্বর ধাওড়া পাড়া, বাউরি পাড়া, ভুইয়া পাড়া ও রুইদাস পাড়ার ১৪৫টি পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে। প্রতিটি পরিবারকে নতুন জায়গায় পুনর্বাসনের পাশাপাশি তাদের বাড়ির পরিবর্তে ইসিএল এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পরিবারপিছু সর্বোচ্চ ১৬ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পুনর্বাসনের জন্য চাকদোলা মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে ইসিএল এর জমি নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট জমির পরিদর্শন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নেতৃত্বের দাবি, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলেই এই লিখিত চুক্তি সম্ভব হয়েছে এবং খুব শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

নিউ কেন্দা এলাকায় পুনর্বাসন চুক্তি সম্পন্ন, প্রথম পর্যায়ে ১৪৫টি পরিবার স্থানান্তরিত হবে নিউ কেন্দা এলাকায় পুনর্বাসন চুক্তি সম্পন্ন, প্রথম পর্যায়ে ১৪৫টি পরিবার স্থানান্তরিত হবে Reviewed by Social Tribal News Journalist on February 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.