Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি, আসানসোল হেড পোস্ট অফিসে চাঞ্চল্য

 


আসানসোল -: আসানসোলে আরডিএক্স বিস্ফোরণের হুমকিকে ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, সকাল প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা রিজিওনাল অফিসে একটি হুমকিসূচক ইমেল আসে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইমেলটি তামিলনাড়ু থেকে পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। আসানসোল হেড পোস্ট অফিসের সমস্ত কর্মী ও গ্রাহকদের দ্রুত বাইরে বের করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ডাক সংক্রান্ত সমস্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আসানসোল পোস্ট অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট কমল সিং জানান, কলকাতা থেকে হুমকিমূলক ইমেল পাওয়ার পরই পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার আশঙ্কায় সকলকে বাইরে সরিয়ে দেওয়া হয়েছে এবং কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে এক গ্রাহক জানান, তাঁর জরুরি ডাক সংক্রান্ত কাজ ছিল। কিন্তু বোমা আতঙ্কের কারণে সমস্ত পরিষেবা বন্ধ থাকায় তিনি সমস্যায় পড়েছেন।

আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি, আসানসোল হেড পোস্ট অফিসে চাঞ্চল্য আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি, আসানসোল হেড পোস্ট অফিসে চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on February 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.