Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড বাড়িতে, ভেঙে পড়েছিল পরিবার—‘রক্ষাকর্তা’ হয়ে ছুটলেন ট্রাফিক অফিসার


আসানসোল -: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক বড় সঙ্কটে পড়ে যায় এক পরীক্ষার্থী। এনসি এলাকার বাসিন্দা সায়ন চট্টোপাধ্যায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগমুহূর্তে বুঝতে পারে, বাড়িতেই ফেলে এসেছে তার অ্যাডমিট কার্ড। সময় তখন প্রায় শেষের পথে। এক বছরের কঠোর পরিশ্রম কি তবে এক মুহূর্তের ভুলে নষ্ট হয়ে যাবে? উদ্বেগ আর উৎকণ্ঠায় ভেঙে পড়ে পরিবারও।

বিষয়টি জানানো হয় আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের কার্ড শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার ভাগা-র কাছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সময় নষ্ট না করে নিজেই উদ্যোগ নেন। নিজের গাড়িতে করে সায়নকে নিয়ে দ্রুত ছুটে যান ইথুরা গ্রামে। সেখান থেকে সংগ্রহ করা হয় অ্যাডমিট কার্ড। এরপর নির্ধারিত সময়ের আগেই নিরাপদে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি। ফলে বড় বিপদ থেকে রক্ষা পায় পরীক্ষার্থী এবং সময়মতো পরীক্ষায় বসতে সক্ষম হয়।

এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সায়নের পরিবার। তাঁদের কথায়, সময়মতো এই সাহায্য না পেলে এক বছরের পরিশ্রম নষ্ট হয়ে যেত। স্থানীয় বাসিন্দারাও ট্রাফিক আধিকারিকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, পুলিশের এই ভূমিকা প্রমাণ করে—কর্তব্যের পাশাপাশি সহমর্মিতাও সমান গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের এই ঘটনা ইতিমধ্যেই আসানসোল জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সঞ্জয় কুমার ভাগার এই উদ্যোগ আবারও দেখিয়ে দিল, প্রয়োজনে পুলিশই হতে পারে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় সহায়।

পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড বাড়িতে, ভেঙে পড়েছিল পরিবার—‘রক্ষাকর্তা’ হয়ে ছুটলেন ট্রাফিক অফিসার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড বাড়িতে, ভেঙে পড়েছিল পরিবার—‘রক্ষাকর্তা’ হয়ে ছুটলেন ট্রাফিক অফিসার Reviewed by Social Tribal News Journalist on February 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.